Showing posts with label জরায়ুমুখের প্রদাহ. Show all posts
Showing posts with label জরায়ুমুখের প্রদাহ. Show all posts

জরায়ুমুখের প্রদাহ

জরায়ু মুখ বা সার্ভিক্সে সংক্রমণ হয়ে লাল হয়ে যাওয়া বা ঘা হওয়াকে জরায়ুমুখের প্রদাহ বা সারভিসাইটিস বলে৷

কারণ

· প্রসব বা গর্ভপাতের পর সংক্রমণ

· জরায়ু মুখ ছিঁড়ে গিয়ে সংক্রমিত হওয়া৷ যেমন :

- প্রসবের সময় শিশুর অস্বাভাবিক অবস্থানের কারণে জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া

- অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর সময় জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া

- ডিএন্ডসি করানোর সময় জরায়ু মুখ ছিঁড়ে যাওয়া

· গনোরিয়া হলে

· অদক্ষ দাই-এর সাহায্যে প্রসব করানো হলে, যেমন

- প্রসবের সময় হওয়ার আগেই হাত দিয়ে প্রসব পথে বার বার পরীক্ষা করা

- হাতের নখ না কেটে প্রসব করানো

- প্রসবের সময় ভালো করে হাত না ধুয়ে প্রসব করানো

- সম্পূর্ণ গর্ভফুল ঠিকমতো বের করতে না পারা৷

লক্ষণ

* জরায়ুতে ও যোনিতে ব্যথা, কোমর বা তলপেট ব্যথা থাকতে পারে৷
* মাসিক ঋতুস্রাবের সময় জ্বালা ও ব্যথা হয়৷ দুই মাসিকের মাঝখানে হঠাত্‌ মাসিকের রাস্তায় রক্ত দেখা দিতে পারে৷
* জরায়ুর নিচের অংশ ও যোনিতে চুলকানি দেখা দিতে পারে৷
* ঘন ঘন প্রস্রাব হওয়া৷
* শরীর দুর্বল হওয়া, মাথা ঘোরা, শরীরে ব্যথা ও কাজে অনীহা৷
* জরায়ুর মুখ ছোট বা বড় হয়ে যায়

চিকিত্‌সা
এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে৷ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করতে হবে৷ এতে পরবর্তী সময়ে অনেক জটিলতা থেকে রক্ষা পাওয়া যাবে৷ এমনকি ক্যান্সার হওয়ার আশংকা থেকে মুক্ত থাকা যাবে৷

প্রতিরোধ

* বিশ্রাম নিতে হবে৷
* পুষ্টিকর খাবার খেতে হবে৷
* ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে৷
* প্রচুর পরিমাণে পানি খেতে হবে৷


ঔষধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে রেজিষ্টার চিকিত্‌সকের পরামর্শ নিন৷ অন্যথায় কোন সমস্যার জন্য ডি.নেট দায়ী থাকবে না৷

Recent Posts

Categories

Unordered List

Sample Text

Pages